নামমাত্র মূল্যে কিডনি পরীক্ষা করবে বিআরবি হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ০৯:৫২আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৯:৫৬

বিআরবি হাসপাতালে কিডনি সচেতনতা সপ্তাহর উদ্বোধন করা হয় বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নামমাত্র মূল্যে কিডনি পরীক্ষা করবে বিআরবি হাসপাতাল। বুধবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ। বিআরবি হাপাতালটির সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ডা. এম এ সামাদ বলেন, ‘সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র’ এই স্লোগানে এবার বিআরবি হাসপাতাল কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ পালন করছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয়ে হাসপাতালটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বছরব্যাপী বিভিন্ন জনসচেতনতা ও সেবামূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে হাসপাতালটি। আন্তর্জাতিক কিডনি দিবস উপলক্ষে হাসপাতালের নিজস্ব কম্পাউন্ডে সপ্তাহব্যাপী কিডনি পরীক্ষা করা হবে। সেখানে নামমাত্র মূল্য রাখা হবে। কীভাবে আপনার কিডনি দীর্ঘদিন সুস্থ রাখতে পারেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে।’

কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ এর উদ্বোধন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবির নন্দী। এ সময় তিনি কিডনি রোগ সম্পর্কে তার মতামত তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ রহমান, মেজর (অব.) ডা. এ কে এম মাহাবুবুল হক। আরও উপস্থিত ছিলেন, বিআরবি হাসপাতালের কর্মকতা ও চিকিৎসকরা।

/এআইবি/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের