বিএসএমএমইউ’র মেডিক্যাল অফিসার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৮:০৭আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:১৩

আন্দোলনরত চিকিৎসকদের মানববন্ধন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। সোমবার (১৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। 

আন্দোলনরত চিকিৎসক মাঈদুল হাসান শিপন বলেন, ‘গতকাল স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর নেতারা এই নিয়োগ পরীক্ষা বাতিলসহ অন্যান্য দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। আমরা তাদের এই আল্টিমেটামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। আজ আমরা টিএসসির সামনে অবস্থান ধর্মঘট করেছি। আমরা কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় আছি।’ তিনি বলেন, ‘আমরা গত ১৫ জুন কর্তৃপক্ষের কাছে তথ্য অধিকার আইনে কিছু তথ্য চেয়ে আবেদন করেছি। তারা আমাদের আবেদনপত্র গ্রহণ করেছে। কিন্তু  কোনও তথ্য দেয়নি। এছাড়া তারা বিভিন্ন ভিডিও ফুটেজ অনলাইনে ছেড়েছে কিন্তু চিকিৎসকদের ওপর হামলার এবং ককটেল রাখার ভিডিও দেয়নি। তাই আমরা এই বিষয়টি নিয়ে শঙ্কায় আছি। কারণ ভিডিও ফুটেজ থাকলে সব ধরনের ফুটেজই তো থাকার কথা।’

উল্লেখ্য, বিএসএমএমইউতে চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগ করে ওই নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবিতে সারাদেশের মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবারও সিলেট ও বরিশালের মেডিক্যাল কলেজে এই প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এরআগে বিএসএমএমইউ’র মেডিক্যাল অফিসার (চিকিৎসক) নিয়োগে গত ২২ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরবর্তী সময়ে ভাইভা পরীক্ষার তারিখ দিলেও তা আন্দোলনের মুখে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

/টিওয়াই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের