ঢামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১৩:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৩:৩৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তার নাম মনোয়ারা বেগম (৭৫)। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর চারটার দিকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে ।
মনোয়ারার স্বামীর নাম আব্দুল হাই। তারা ঢাকার মিরপুর এলাকায় থাকতেন। মনোয়ারার গ্রামের বাড়ি চাঁদপুর হাজিগঞ্জের আহমেদপুরে।
মনোয়ারার ছেলে মোশাররফ হোসেন জানান, তার মা এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। গত ৩ আগস্ট তাকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা আজ ভোর চারটার দিকে তিনি মারা যান।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম