জুলাইয়ের সমান ডেঙ্গু রোগী আগস্টের প্রথম সাত দিনেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৯:০৬আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৯:১২

হাসপাতালে ডেঙ্গুরোগী (ফাইল ছবি) যতই দিন যাচ্ছে, ততই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির সংখ্যা জ্যামিতিক বৃদ্ধির হারকেও হার মানিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুাযায়ী—গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) সারাদেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৮ জন। আর চলতি মাসের প্রথম সাত দিনেই (৭ আগস্ট পর্যন্ত) পূর্ববর্তী মাস জুলাইয়ের প্রায় সমান ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসে যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলে ১৬ হাজার ২৫৩ জন, সেখানে আগস্টের প্রথম সাত দিনেই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন।

সরকারি হিসাব বলছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩ জনের। এরমধ্যে গত এপ্রিলে ২ জন, জুনে তিন জন, জুলাইতে ১৫ জন এবং আগস্টে তিন জন মারা গেছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৩৪০ জন, আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৬১০ জন।

ডেঙ্গুরোগীর মাসভিত্তিক তথ্যচিত্র

রাজধানী ঢাকা বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৪০টি হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীর সংখ্যা আট হাজার ৭০৭ জন। আর ঢাকা শহর ছাড়া সারাদেশে ভর্তি থাকা রোগীর সংখ্যা তিন হাজার ৩১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া মোট রোগীর মধ্যে ঢাকা শহরের ১১টি সরকারি-স্বায়ত্তশাসিত ও ২৯টি বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন এক হাজার ২৭৫ এবং ঢাকা শহর ছাড়া মোট আট বিভাগে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৩ জন। ঢাকার ২৯টি বেসরকারি হাপসাতাল ভর্তি হয়েছেন ৪৩০ জন, আর বর্তমানে এসব হাসপাতালগুলোতে ভর্তি আছেন দুই হাজার ১০৩ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৮০৯ জন।

এদিকে, সরকারি ও স্বায়ত্তশাসিত হাপসাতালগুলোর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬২ জন, বর্তমানে ভর্তি আছেন ৭২১ জন, মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন আর বর্তমানে ভর্তি আছেন ৪৮৫ জন। ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন, বর্তমানে ভর্তি আছে ১৬৮ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন, বর্তমানে ভর্তি আছেন ৪১৭ জন। বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন আর বর্তমানে ভর্তি আছেন ৭০ জন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন ৩৫ জন আর বর্তমানে ভর্তি আছেন ১৩৬ জন। পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন আর বর্তমানে ভর্তি আছেন ১৫৯ জন। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ আর বর্তমানে ভর্তি আছেন ৪৭৯ জন। বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন আর বর্তমানে ভর্তি আছেন ২৪ জন।

ডেঙ্গুরোগীর ঊর্ধ্বমুখী সূচক

সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন আর বর্তমানে ভর্তি আছেন ১৯৭ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন আর বর্তমানে ভর্তি আছেন ৪৩০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৯৯ জন ভর্তি হয়েছেন, বর্তমানে রোগী ভর্তি আছেন ৭০০ জন।  চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন, বর্তমানে ভর্তি আছেন ৬৭২ জন।  খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮৬ জন আর ভর্তি আছেন মোট ৫৩৬ জন।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায়  ৯১ জন ভর্তি হয়েছেন আর বর্তমানে ভর্তি আছেন ২৬৪ জন। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৮ জন আর মোট ভর্তি আছেন ৪২৫ জন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন আর ভর্তি আছেন ৪০২ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন আর বর্তমানে ভর্তি আছেন ৯২ জন।  ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯ রোগী ভর্তি হয়েছেন, আর মোট ভর্তি আছেন ২২৭ জন।

 

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের