২৪ ঘণ্টায় ঢাকায় বেড়েছে ডেঙ্গু রোগী, কমেছে সারাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৯

হাসপাতালে থাকা ডেঙ্গু রোগী, ফাইল ছবি গত ২৪ ঘণ্টায় (২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১০২ জন। আর সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৩৬০ জন ছিল। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে ২৭৮ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২০৮ জন। এর মধ্যে ঢাকার ৪০  ও ঢাকার বাইরের ১৬৮ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম থেকে জানা যায়, সারাদেশের হাসপাতালে বর্তমানে এক হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬২৯ জন। আর ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮০ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩১ রোগী মারা গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট ( আইইডিসিআর) এর ডেথ রিভিউ কমিটির কাছে। এর মধ্যে ৮১ জন্য ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের