তিন দিনব্যাপী অসংক্রামক রোগ বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন শুরু ১৯ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৯:২০ আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

 অসংক্রামক রোগ বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন বিষয়ে সংবাদ সম্মেলন দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অসংক্রামক রোগ বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন । তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ সম্মেলন শুরু হবে আগামী ১৯ অক্টোবর। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বিএসএমএমইউ এবং ব্রিটিশ মেডিক্যাল জার্নালের উদ্যোগে গঠিত ক্লিনিকাল রিসার্চ প্ল্যাটফর্মের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,  আগামী ১৯ অক্টোবর মহাখালীর আইসিডিডিআর,বি-এর সাসাকাওয়া মিলনায়তনে গবেষণাপত্র প্রকাশ করার মধ্য দিয়ে একটি কর্মশালা শুরু হবে। কর্মশালাটি পরিচালনা করবেন বিএমজের ক্লিনিক্যাল সম্পাদক মিজ অনিতা জেইন।

এরপর, ২০ অক্টোবর কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিএসএমএমইউ শহীদ ডা. মিলন মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  মন্ত্রী জাহিদ মালেক। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর ডা সৈয়দ মোদাসসের আলী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো আসাদুল ইসলাম।

সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। সমাপনী আয়োজনে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিক্যাল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন
মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
শাহজালালে এক বছর ধরে ট্রলি সংকট: গোয়েন্দা সতর্কতার পরও হয়নি সমাধান
শাহজালালে এক বছর ধরে ট্রলি সংকট: গোয়েন্দা সতর্কতার পরও হয়নি সমাধান
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই