সাধারণ করোনা রোগীরা ১৪ দিনে সুস্থ হয়: আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২১

করোনা ইস্যুতে আইইডিসিআর-এর সংবাদ সম্মেলন করোনায় আক্রান্ত সাধারণ রোগীরা ১৪ দিনের মধ্যে সুস্থ হয়। তবে যারা গুরুতরভাবে আক্রান্ত তাদের সুস্থ হতে ৬ সপ্তাহ সময় লাগে বলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা  প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা রোগীর অবস্থা মাইল্ড বা সাধারণ হলে তিনি ১৪ দিনের মধ্যে সুস্থ হবেন। আর সিভিয়ার হলে ১৪ দিনের বেশি লাগে। সিঙ্গাপুর ও সংযুক্ত আবর আমিরাতে আক্রান্ত বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সারাবিশ্বে এখন পর্যন্ত ৮৯ হাজার ৩৩১ জন করোনায় ভাইরাসে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ৪১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত চীনের  বাইরে ২৯টি দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি বলেন, কুয়েতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় রোগীর সংখ্যা বেশি। এরপর জাপান ও সিঙ্গাপুরে এ রোগের প্রাদুর্ভার বেশি।  চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা বাংলাদেশে এলেই তাদের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনও নমুনা সংগ্রহ করা হয়নি। এখন পর্যন্ত ৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ করোনায় আক্রান্ত নয়।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা একজনকে আইইডিসিআর-এ এনে পরীক্ষা করা হয়। এরপর তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল জানানো হবে।

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের