কুয়েত মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসক সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ২০:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:০৭

কুয়েত মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসক সাময়িক বরখাস্ত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের দুই চিকিৎসক ও হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এ বরখাস্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করার কারণে গাইনি বিভাগের একজন কনসালটেন্ট এবং হাসপাতালের একজন আবাসিক চিকিৎসককে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।
বাকি চার চিকিৎসকের মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি থেকে একজন, ১৫ ফেব্রুয়ারি থেকে একজন, ৩১ মার্চ থেকে একজন এবং গত ২১ মার্চ থেকে হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বেলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৯ এপ্রিল তাদের শোকজ করা হয়, কিন্তু নির্ধারিত সময়ের ভেতরে আমরা তাদের জবাব পাইনি। তাই আজ মন্ত্রণালয়ের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, কর্মস্থলে উপস্থিত না থাকা ও করোনা আক্রান্ত রোগী অ্যাটেন্ড না করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাসপাতালটিতে করোনা চিকিৎসা শুরুর পর থেকে কর্মক্ষেত্রে না আসার জন্য চার জন ও করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান আলীমুজ্জামান।

/আরজে/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের