হৃদরোগ হাসপাতালের ১১ চিকিৎসকসহ ৪২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ২০:৪৩আপডেট : ০২ মে ২০২০, ২১:১৫

হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ চিকিৎসকসহ ৪২ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন। আক্রান্ত হওয়া চিকিৎসকের মধ্যে রয়েছেন ভাসকুলার সার্জারি বিভাগের একজন চিকিৎসক।
তিনি বলেন, আমাদের হাসপাতালের বেশকিছু স্টাফ কোভিডে আক্রান্ত, তাদের মধ্যে একজন হাসপাতালেও ভর্তি আছেন। বাকিরা বাড়িতে।
হাসপাতালের আবাসিক সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র ভাসকুলার সার্জারি ইউনিট এই হাসপাতালে। কিন্তু এ বিভাগের একজন ভাসকুলার সার্জন এবং ওটি স্টাফ করোনাতে আক্রান্ত হয়েছেন। আর এতে করে হুমকিতে পড়েছে ইউনিটটি।
ডা. আশরাফুল হক সিয়াম বলেন, এ কারণে ইউনিট বন্ধ করে এখন অস্ত্রোপচার কক্ষ এবং ওয়ার্ড জীবাণুমুক্ত করার কাজ চলছে। তবে আমরা সার্ভিস লকডাউন করিনি, একটি অস্ত্রোপচার কক্ষ জীবাণুমুক্ত করে অন্য জায়গায় কাজ করা হচ্ছে।
মীর জামাল উদ্দিন বলেন, অনেক রোগীই হাসপাতালে আসেন, তাদের ভেতরে কে পজিটিভ ছিলেন সেটা বলতে পারছি না, তবে রোগীদের থেকেই চিকিৎসকসহ অন্যরা আক্রান্ত হয়ে থাকতে পারেন।
এদিকে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫২৩ জন চিকিৎসক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৯ জন, বরিশাল বিভাগে ৯ জন, চট্টগাম বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে সাত জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুরে সাতজন, ময়মনসিংহে ৬১ জন এবং রাজশাহী বিভাগে তিনজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের