বিএসএমএমইউ-এর করোনা আক্রান্ত চিকিৎসক সিএমএইচে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ০০:৩৫আপডেট : ০৫ মে ২০২০, ১১:৪৮

বিএসএমএমইউ-এর করোনা আক্রান্ত চিকিৎসক সিএমএইচে ভর্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা আক্রান্ত চিকিৎসককে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পনসিবিলিটিস (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ওই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়, তবে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।’

এর আগে গতকাল রবিবার বিএসএমএমইউ-এর ওই অধ্যাপক তার ফেসবুক পেজে লিখেন, ‘কয়েকদিন ধরেই শরীরটা বেশ খারাপ যাচ্ছিল। বিভাগের কাজেই বিএসএমএমইউ’তে যাতায়াত। আমার বিভাগে করোনা রোগীও ছিল। সাবধান থাকার চেষ্টাও করেছি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। করোনা পজিটিভ হলো।’

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আরও দুই জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা ইতোমধ্যে সুস্থতা লাভ করেছেন।

প্রসঙ্গত, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পনসিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ৫৪৭ জন চিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে সাত জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন ও রাজশাহী বিভাগে তিন জন চিকিৎসক রয়েছেন।

/জেএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক