করোনা প্রতিরোধে আদা, গরম পানি, কালোজিরা, মধু ও ফলমূল খাওয়ার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ২১:১৩আপডেট : ১১ মে ২০২০, ২১:৩৫

স্বাস্থ্য অধিদফতর

করোনাভাইরাস প্রতিরোধে আদা, লবণ মিশ্রিত গরম পানি, কালোজিরা, মধু ও ভিটামিন সি-সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি)। স্বাস্থ্য বার্তাটি দেশের সব বিভাগের পরিচালক, তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে পাঠানো হয়।

গত ২২ এপ্রিল এএমসি লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সই করা এই বার্তাটি গণমাধ্যমে প্রচারের জন্য সোমবার (১১ মে) পাঠানো হয়।

করোনা প্রতিরোধ সহায়ক বিকল্প স্বাস্থ্য বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আহ্বান ‘চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূল্যায়ন করে মূল ধারায় আনতে হবে’। এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য অধিদফতরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি) বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে।
চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূল্যায়ন করে মূল ধারায় আনতে অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ারের বার্তাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর ও অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার প্রচার করছে।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের