সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ২২:১৪আপডেট : ৩০ মে ২০২০, ২২:১৫

স্বাস্থ্য অধিদফতর দেশে করোনা পরিস্থিতির কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে (সকাল আটটা থেকে দুপুর ১২টা) চালু রাখার যে আদেশ দেওয়া হয়েছিল সে আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে আগের মতো যথাযথ নিয়মে (সকাল আটটা থেকে দুপুর আড়াইটা) বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।
শনিবার ( ৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( প্রশাসন) ডা. মো বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, গত ৪ এপ্রিল দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে চিকিৎসা সেবা প্রদানের জন্য আদেশ জারি করা হয়েছিল। সে আদেশ বাতিল করে আগের মতো যথানিয়মে হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকসমূহ পরিচালিত হবে।

এদিকে, আগামীকাল ( ৩১ মে) থেকে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে খুলছে সরকারি-বেসরকারি অফিস। গত ২৮ মে সাধারণ ছুটি না বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত কঠোরভাবে বিধি-নিষেধ মেনে সার্বিক কার্যাবলী/চলাচলের পক্ষে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ মে মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তবে এর আগে ২৬ এপ্রিল রবিবার থেকে ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো খুলেছে। এসব কার্যালয়ে কাজ চলছে সীমিত আকারে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী