করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ০৩:২৮আপডেট : ০৫ জুন ২০২০, ০৩:২৮

করোনা পরীক্ষা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৮ জন চিকিসক মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে এক হাজারেরও বেশি চিকিৎসক। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে এফডিএসআর-এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক। এছাড়াও আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।
এফডিএসআর জানায়, গত ১৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এরপর গত ৩ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। গত ১৩ মে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডা. আবুল মোকারিম মারা যান।
১৮ মে মারা যান ডা. আজিজুর রহমান রাজু। ২২ মে মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডা. এম এ মতিন ও ডা. কাজী দিলরুবা খানম মৃত্যুবরণ করেন। ২৬ মে মারা যান সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহমান ও গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা খান। ২৭ মে মারা যান অধ্যাপক ডা. মোশাররফ হোসেন। ৩০ মে মারা যান ডা. সাইদুর রহমান। ১ জুন মারা যান যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু, ২ জুন মারা যান প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরী, ৩ জুন মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসানুল করিম, ইব্রাহিম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন ও ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক।
৪ জুন মারা যান ফরেনসিক মেডিসিনের কিংবদন্তী অধ্যাপক ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মুহিদুল হাসান। এছাড়া বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাত একটায় মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের