১৪তম সপ্তাহে প্রতিদিন গড়ে শনাক্ত ২৬০০, মৃত্যু ৩৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ১৯:১৮আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:১৮

করোনা পরীক্ষা দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এরপর গতকাল রবিবার (৭ জুন) ১৪তম সপ্তাহ শেষ করে আজ সোমবার (৮ জুন) ১৫তম সপ্তাহে পা দিয়েছে বাংলাদেশ। ১৪তম সপ্তাহে ৭ দিনের গড়ে শনাক্ত ছিল দৈনিক ২ হাজার ৬৫৯ জন এবং মৃত্যু ছিল প্রতিদিন গড়ে ৩৪ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
আইইডিসিআর-এর তথ্য মতে, ১৪তম সপ্তাহের প্রথম দিনে শনাক্ত ছিল ২ হাজার ৩৮১, দ্বিতীয় দিনে ২ হাজার ৯১১, তৃতীয় দিনে ২ হাজার ৬৯৫, চতুর্থ দিনে ২ হাজার ৪২৩, পঞ্চম দিনে ২ হাজার ৮২৮, ষষ্ঠ দিনে ২ হাজার ৬৩৫ এবং সপ্তম দিনে ২ হাজার ৭৪৩। বিগত সপ্তাহের সাত দিনের গড় হিসাবে শনাক্ত হচ্ছে ২ হাজার ৬৫৯ জন। 

আইইডিসিআর’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী , দেশের করোনা শনাক্তের প্রথম সপ্তাহে ৩ জন, দ্বিতীয় সপ্তাহে ২ জন, তৃতীয় সপ্তাহে ২২ জন, চতুর্থ সপ্তাহে ২১ জন, ৫ম সপ্তাহে ৭৫ জন, ষষ্ঠ সপ্তাহে ৪৯৮ জন, সপ্তম সপ্তাহে এক হাজার ৮৩৫ জন, ৮ম সপ্তাহে ৩ হাজার ৪৫৭, ৯ম সপ্তাহে ৪ হাজার ২৩০, ১০ম সপ্তাহে ৫ হাজার ৫৪৮, ১১তম সপ্তাহে ৬ হাজার ৫৭৭, ১২তম সপ্তাহে ১১ হাজার ৩৪২, ১৩তম সপ্তাহে ১৩ হাজার ৫৪৩, ১৪তম সপ্তাহে ১৮ হাজার ৬১৬ এবং আজ থেকে শুরু হওয়া ১৫ তম সপ্তাহের প্রথম দিনে (৮ জুন) ২ হাজার ৭২৫ জন শনাক্ত হয়েছে।

মাসিক হিসাব থেকে জানা যায়, মার্চে শনাক্ত ৫১, এপ্রিলে ৭ হাজার ৬১৬, মে’তে ৩৯ হাজার ৫৩৭ এবং জুনের ৮ তারিখ পর্যন্ত ২৮ হাজার ৯৬৭ জন শনাক্ত পাওয়া যায়। এখন পর্যন্ত মোট শনাক্ত ৬৮ হাজার ৫০৪ জন।

আইইডিসিআর থেকে প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, দেশে করানো শনাক্ত ১০ হাজার ছাড়িয়েছে ৫৮তম দিনে , এদিন শনাক্ত ছিল ১০ হাজার ১৪৩, ২০ হাজার ছাড়িয়েছে ৬৯তস দিনে , এদিন শনাক্ত ছিল ২০ হাজার ৬৫ জন, ৩০ হাজার ছাড়িয়েছে ৭৬তম দিনে, এদিন আক্রান্ত ছিল ৩০ হাজার ২০৫ জন, ৪০ হাজার ছাড়িয়েছে ৮২তম দিনে , এদিন আক্রান্ত ছিল ৪০ হাজার ৩২১ জন, ৫০ হাজার ছাড়িয়েছে ৮৭তম দিনে, এদিন আক্রান্ত ছিল ৫২ হাজার ২৪৫ জন এবং ৬০ হাজার ছাড়িয়েছে ৯০তম দিনে । এদিনে আক্রান্ত ছিল ৬০ হাজার ৩৯১ জন।

মৃত্যুর হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, ১৪তম সপ্তাহে মারা গেছেন ২৩৮ জন। এই সপ্তাহের প্রথম দিনে ২২ জন,  দ্বিতীয় দিনে ৩৭ জন, তৃতীয় দিনে ৩৭ জন, চতুর্থ দিনে ৩৫ জন, পঞ্চম দিনে ৩০ জন, ষষ্ঠ দিনে ৩৫ জন এবং সপ্তম দিনে ৪২ জন মৃত্যুবরণ করেছেন। বিগত সপ্তাহের সাত দিনের গড় মৃত্যু হচ্ছে ৩৪ জনের।  আর এখন পর্যন্ত মোট মৃত্যু ৯৩০ জন। এর মধ্যে মার্চে ৫ জন, এপ্রিলে ১৬৩ জন,  মে’তে ৪৮২ জন এবং জুনে এখন পর্যন্ত ২৮০ জন মারা গেছেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী