২৪ শতাংশ স্বাস্থ্যসেবাদানকারী পিপিই পাননি: হেলথ ওয়াচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ২২:৪৭আপডেট : ২০ জুন ২০২০, ২২:৫০

২৪ শতাংশ স্বাস্থ্যসেবাদানকারী পিপিই পাননি: হেলথ ওয়াচ করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবায় নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্যসেবাদানকারীদের মধ্যে ২৪ শতাংশ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই পাননি। এছাড়াও পিপিইর মান নিয়ে ও ব্যবহারের প্রশিক্ষণ না থাকায় তারা উদ্বিগ্ন। শনিবার ( ২০ জুন) নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ করোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্যকর্মীদের ওপর করা গবেষণার তথ্য প্রকাশ করেছে। সেখানে এসব তথ্য উঠে এসেছে।। হেলথ ওয়াচের সাচিবিক দায়িত্ব পালন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথ। বাংলাদেশ হেলথ ওয়াচের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে তারা এ ধরণের আরেকটি জরিপ করেছিল। সে জরিপের তুলনায় মে মাসের জরিপে দেখা গেছে সামগ্রিকভাবে পিপিই বিতরণে কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে প্যারামেডিকদের মধ্যে পিপিই সরবরাহ বেড়েছে। যদিও জরিপে তারা সরবরাহকৃত পিপিই’র মান এবং প্রশিক্ষণের অভাবে পিপিই সঠিকভাবে ব্যবহার না হওয়ার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
প্রথম জরিপে টেলিফোনের মাধ্যমে ৬০ জন সম্মুখসারির স্বাস্থ্যসেবাদানকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বা প্রাইভেট হাসপাতালে সন্দেহভাজন ও নিশ্চিত কোভিড-১৯ রোগী ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে হেলথ ওয়াচ জানায়, গত ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার দুই মাসের বেশি সময় পরেও কোভিড-১৯ এবং পিপিই ব্যবহারসহ এই মহামারির ব্যবস্থাপনা বিষয়ে সম্মুখসারির স্বাস্থ্যসেবাদানকারীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি।
তাদের এ গবেষণার জন্য গত মে মাসে সাক্ষাৎকার নেওয়া হয় জানিয়ে গবেষণায় বলা হয়, ২৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা তখনও পিপিই পাননি। এরমধ্যে ২৩ দশমিক ১ শতাংশ এমবিবিএস চিকিৎসক, ৫০ শতাংশ নার্স ও মিডওয়াইফ এবং ১২ দশমিক ৫ শতাংশ প্যারামেডিকস।
তবে গবেষণাতে পাওয়া গেছে, চিকিৎসকদের আবাসন, খাবার ও পরিবহন ব্যবস্থাপনায় কিছুটা উন্নতি হলেও প্রয়োজনীয় পরিমাণে নয় এবং এই ধরনের সুবিধাগুলো চিকিৎসক ছাড়া অন্যান্য সম্মুখসারির স্বাস্থ্যসেবাদানকারীরা পাচ্ছেন না।
বর্তমানের অস্থিতিশীল পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য গবেষণায় পিপিই’র পরিমাণ ও মান, প্রশিক্ষণ ও তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা গ্রহণে জরুরিভাবে ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছে হেলথ ওয়াচ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী