‘চিকিৎসায় অবহেলা মামলা পরিচালনার জন্য আইনজীবীরা প্রশিক্ষণপ্রাপ্ত নন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮

ওয়েবিনারে বক্তরা ‘চিকিৎসায় অবহেলা হ্রাস করতে বাংলাদেশে বেশ কয়েকটি আইন থাকলেও এর প্রয়োগ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ ফৌজদারি মামলা দায়ের করে এবং অবহেলার প্রমাণ ছাড়াই চিকিৎসকদের গ্রেফতার করা হয়।’ শুক্রবার (৪ ডিসেম্বর) ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর উদ্যোগে ‘চিকিৎসায় অবহেলা আইন, চিকিৎসক হয়রানি এবং জনসাধারণের ধারণা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তরা।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলামের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান। মূল প্রবন্ধে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রায় সব আইনজীবী এবং নিম্ন আদালতের বিচারকরা মেডিক্যাল অবহেলা মামলা পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নন। আর চিকৎসক হয়রানিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল  (বিএমডিসি) এর ভূমিকা দৃশ্যমান ও কার্যকর নয়।’

তাই বিএমডিসির ট্রাইব্যুনাল সক্রিয় করা, বিএমডিসিকে তাদের আইন জোরদার করা এবং চিকিৎসা সংক্রান্ত অসদাচরণ রোধে তাদের তদারকি বাড়ানোর সুপারিশ করেন তিনি।

ওয়েবিনারে বিএমডিসি এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘তদন্ত কর্মকর্তা (আইও) বা বিচারকদের চিকিৎসায় অবহেলা আইন বিষয়ে ভালো জ্ঞান না থাকলে সুষ্ঠু বিচার পাওয়া যায় না। সুতরাং এ আইনের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে জ্ঞান থাকতে হবে।’

ওয়েবিনারে বক্তরা অপরদিকে, স্বাধীনতার পরে দেশের চিকিৎসা ব্যবস্থায় উল্লেখ করার মতো কোনও উন্নতি হয়নি মন্তব্য করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই-মাহবুব বলেন, ‘বর্তমানে চিকিৎসা খাতটি ব্যবস্যা প্রতিষ্ঠানের পণ্যে পরিণত হয়েছে।’

আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘চিকিৎসায় অবহেলা আইন বিষয়ে আইনজ্ঞদের যথেষ্ট ধারণা না থাকায় তারা অতিসহজে রোগীর স্বজনদের পুলিশি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এর ফলে চিকিৎসকদের ঠুনকো বিষয়ে হয়রানির শিকার হতে হয়।’

তিনি চিকিৎসকদের মধ্য থেকে স্বাস্থ্যমন্ত্রী করার পরামর্শ দেন এবং চিকিৎসায় অবহেলা আইন বিষয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বিএমএ’র প্রতি আহ্বান জনান। 

বিএমএ’র মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘সরকার এবং গণমাধ্যম যদি সৎ না হয়, তাহলে জাতীর ধ্বংস অবসম্ভাবী। দেশে আমলাতান্ত্রিকতার দৌরাত্ম্য বৃদ্ধি পেলে দেশে সুষ্ঠু চিকিৎসা পাওয়া সম্ভব নয়। আর এ কারণে দেশের রোগীরা ছোট-খাটো সমস্যা নিয়েও বিদেশে যেতে বাধ্য হন।’

দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ‘চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক, সেবাগ্রহীতা, সাংবাদিক—সবারই তথ্য সংগ্রহ ও সরবরাহে সাবধানে পথ চলতে হবে।’

অনুষ্ঠানে চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিকসহ অন্যরা আলোচনায় অংশ নেন।

 

/জেএ/আএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো