গণস্বাস্থ্যে ডায়ালাইসিসের দাম কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ এপ্রিল ২০২১, ১৭:৩৬ আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৭:৩৬

গণস্বাস্থ্য কেন্দ্র কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য মূল্য কমিয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তারা জানায়, নতুন তালিকায় ছয়টি ক্যাটাগরিতে ফি নির্ধারণ করা হয়েছে। আগের চেয়ে প্রতিটি ক্যাটাগরিতে ফি গড়ে ২০০ টাকা করে কমানো হয়েছে। একইসঙ্গে করোনাকালে রাতে রোগীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এতে রোগীপ্রতি ১০০ টাকা করে খরচ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন তালিকা অনুযায়ী অতিদরিদ্রদের জন্যে ডায়ালাইসিসে প্রতি সেশনের ফি ৬০০ টাকা।

আবার কেউ সপ্তাহে তিন বার ডায়ালাইসিস করালে খরচ আরও কমে হবে এক হাজার ৪০০ টাকা।

আর চতুর্থ শিফটে (রাত ১০টা-ভোর ৬টা) ফি পড়বে ৪০০ টাকা ও প্রতি তিন সেশনে এক হাজার টাকা। দরিদ্রদের জন্যে প্রতি সেশনের ফি ৮০০ টাকা।

সপ্তাহে তিন বার ডায়ালাইসিস করালে খরচ পড়বে এক হাজার ৮০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে ৫০০ টাকা ও প্রতি তিন সেশনে এক হাজার ২০০ টাকা।

নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য প্রতি সেশনের ফি যথাক্রমে এক হাজার ও এক হাজার ৩০০ টাকা। সপ্তাহে তিন বার ডায়ালাইসিসের খরচ যথাক্রমে দুই হাজার ৫০০ ও তিন হাজার ৫০০ টাকা।

চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে ৭০০ ও এক হাজার ১০০ টাকা এবং প্রতি তিন সেশনে এক হাজার ৮০০ ও তিন হাজার টাকা।

একইসঙ্গে উচ্চ-মধ্যবিত্ত ও ধনীদের জন্য প্রতি সেশনের ফি যথাক্রমে দুই হাজার ও দুই হাজার ৫০০ টাকা। সপ্তাহে তিন বার ডায়ালাইসিসের খরচ পড়বে যথাক্রমে পাঁচ হাজার ও সাত হাজার টাকা।

চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে এক হাজার ৫০০ ও দুই হাজার টাকা এবং প্রতি তিন সেশনে চার হাজার ও পাঁচ হাজার টাকা।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক