ঢাকায় দুই রোগীর ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ, ‘নিশ্চিত’ হতে পরীক্ষার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১২:০৯আপডেট : ২৫ মে ২০২১, ১২:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন অন্তত দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ থেকে থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। তবে পরীক্ষার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা বলছে, ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরই নিশ্চিত করে বলা সম্ভব।

বারডেমে চিকিৎসাধীন দুই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা প্রশ্নে আইইডিসিআর এর পরিচালক ডা. তাহমিনা শিরীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নমুনা পরীক্ষার পর আমরা এ বিষয়ে নিশ্চিত বলতে পারবো।  ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা সংগ্রহ করা হবে।’ তিনি আরও বলেন, ‘তারা বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নমুনা এনে পরীক্ষা করা হবে। আমাদের এখানে নমুনা পরীক্ষা করে তারপর নিশ্চিত বলা যাবে রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।’

উল্লেখ্য, ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাককে মহামারি ঘোষণা করেছে পাশের দেশ ভারত। নিকটতম প্রতিবেশী হওয়াতে বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে করোনার মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে জানিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা এবং ব্যবস্থাপনা কেমন হবে তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।

আরও পড়ুন...

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে দরকার সতর্কতা

/জেএ/ইউআই/আইএ/
সম্পর্কিত
চট্টগ্রামে আরেক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে করোনা থেকে সুস্থ নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম