চট্টগ্রামে আরেক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

চট্টগ্রামে আরও এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে অতিরিক্ত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে মিউকরমাইকোসিসের (ব্ল্যাক ফাঙ্গাস) লক্ষণ দেখতে পান চিকিৎসকরা।

শনিবার (৪ আগস্ট) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সুযত পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত নারীর বয়স ৩৫। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা।

ডা. সুযত পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন দিন আগে ওই নারী হাসপাতালে ভর্তি হন। মেডিসিন বিভাগে ভর্তির পরপরই তার শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ দেখা যায়। আমরা তাকে অভজারভেশনে (পর্যবেক্ষণ) রেখে আলাদাভাবে চিকিৎসা সেবা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তির পরপরই জরুরি বিভাগ থেকে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। এন্টিজেন পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ ছিলেন।’

এ নিয়ে চট্টগ্রামে তিনজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। গত ৩ জুলাই প্রথম ৬০ বছর বয়সী এক নারী এ রোগে আক্রান্ত হন। ৬ আগস্ট আরেক ব্যক্তির শরীরে রোগটি ধরা পড়ে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথম আক্রান্ত নারী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে করোনা থেকে সুস্থ নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণের মৃতের সংখ্যা ৪,৩০০
সর্বশেষ খবর
ফেরিতে সাত ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ভোলায় মালামাল পৌঁছাবে: নৌ-মন্ত্রী
ফেরিতে সাত ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ভোলায় মালামাল পৌঁছাবে: নৌ-মন্ত্রী
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার নতুন অভিযান, শুরুতেই ফেইনুর্ড পরীক্ষা
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার নতুন অভিযান, শুরুতেই ফেইনুর্ড পরীক্ষা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি