‘বারডেমের রোগীর ব্ল্যাক ফাঙ্গাস কিনা জানতে অন্তত ৮ দিন লাগবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৪:৩০আপডেট : ২৫ মে ২০২১, ১৪:৩০

তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সন্দেহ করছি, ‘ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে তিনি মারা গেছেন। আমরা কনফার্ম করছি না।’ বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘নিশ্চিত করতে অন্তত সাত থেকে আট দিন সময় লাগবে।’

ডা. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্দের করছি যিনি মারা গেছেন, তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এর বেশি কিছু না। তার নিউমোনিয়া ছিল, এতে করে আমাদের সন্দেহ হয়। মারা যাওয়ার পর যে পরীক্ষাগুলো আমরা পাঠিয়েছি তাতে কিছু কিছু আলামত পাওয়া গেছে। কিন্তু কনফার্ম করতে হলে তার কালচার লাগবে এবং এতে অন্তত সাত থেকে আট দিন সময় লাগবে।’

‘পরীক্ষা ছাড়া আমরা কনফার্ম করতে পারি না, আমাদের সন্দেহ হচ্ছে— তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন’, বলেন তিনি।

ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার জন্য মেডিক্যাল বোর্ড হয়েছিল। এখন আইইডিসিআরের একটি টিম এখানে কাজ করছে। সেই সঙ্গে এই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। সেখানে কাজ চলছে।’

তাহলে কিসের ভিত্তিতে এমন সন্দেহ হলো জানতে চাইলে তিনি বলেন, ‘স্ট্রেইনিং এর রিপোর্ট পেয়েছি, কিন্তু কালচার রিপোর্ট পাইনি এখনও। স্ট্রেইনিং এর ব্ল্যাক ফাঙ্গাসের আলামত পাওয়া গেছে। ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেছেন এটা কনফার্ম না, আমরা সন্দেহ করছি।’

বারডেমের যুগ্ম পরিচালক নাজিমুল ইসলাম একই তথ্য দিয়ে বলেন, ‘মৃত রোগী করোনা আক্রান্ত ছিলেন। কনফার্ম ডায়াগনোসিস না যে ব্ল্যাক ফাঙ্গাস। নিশ্চিত করতে আরেও ৩ থেকে ৫ দিন লাগবে। মারা যাওয়া রোগীর কালচার না পাঠালে নিশ্চিত ব্ল্যাক ফাঙ্গাস কিনা তা বলা মুশকিল।’

/জেএ/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে আরেক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে করোনা থেকে সুস্থ নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক