পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০২১, ০৩:২৯আপডেট : ২৬ মে ২০২১, ০৩:২৯

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২২ বাংলাদেশি কর্মীসহ ৩৫ চীনা কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। মঙ্গলবার পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৫৭ কর্মী করোনা আক্রান্ত হন। এর মধ্যে ৩৫ চীন দেশের নাগরিক বাকি ২২ জন বাংলাদেশি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কেবলমাত্র কলাপাড়ার এই বিদ্যুৎ কেন্দ্রেই করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্য কোথাও কোনও রোগী পাওয়া যায়নি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাদের সহস্রাধিক কর্মীর করোনা পরীক্ষার ব্যবস্থা করেছেন।

আক্রান্ত করোনা রোগীদের ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসাত মোহাম্মদ শহীদুল হক জানান, প্রায় সাড়ে চারশ’ চীনা নাগরিক এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন। এর আগে ১৫ জন শনাক্ত হন করোনায়।

সূত্র: ঢাকা ট্রিবিউন। 

/এফএএন/
সম্পর্কিত
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি, বিএনপি নেতাসহ ৫০ জনের নামে মামলা
চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম