পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এলো পঞ্চম বিদেশি জাহাজ

কুয়াকাটা প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১৪:৩৮আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৬:১৪

পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে ‘এমভি সাগরকান্তা’ নামে একটি মাদার ভ্যাসেল। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে এ জাহাজটি।

সোমবার (১০ জুলাই) শেষ বিকালে পায়রা বন্দরের আউটারেজে পৌঁছায় এমভি সাগর কান্তা। মঙ্গলবার সকালে জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। কিছু কয়লা খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বিকালে তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে আসার কথা রয়েছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ মিটার এবং প্রস্থ ৩২.২৬ মিটার।

কয়লা সংকটের কারণে কিছু দিন বন্ধ থাকা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হওয়ার পর বিদেশ থেকে কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর পাঁচটি জাহাজে এ পর্যন্ত এক লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ‘বন্দরে একের পর এক জাহাজ আসছে। এ মাসে আমাদের বন্দরে সারবাহী জাহাজ আসার কথা রয়েছে। এমভি সাগরকান্তা গতকাল আউটারে আসে। আজ সকালে বন্দরের জাহাজটি ইনার অ্যাংকোরেজে আনা হয়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি