ব্ল্যাক ফাঙ্গাসে সন্দেহজনক রোগীর অবস্থা স্থিতিশীল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৫:৩৪ আপডেট : ২৬ মে ২০২১, ১৫:৪৯

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাসের সন্দেহজনক রোগীর জ্বর রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু চূড়ান্ত মতামত দিতে আরও  সময় লাগবে বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন।

‍বুধবার (২৬ মে) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সাতক্ষীরা থেকে আসা এই রোগী ঈদের পরদিন তার অধীনে হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায় এক থেকে দেড়মাস আগে করোনা থেকে সুস্থ হন এবং চলে যান। তারপর জ্বরে আক্রান্ত হলে সাতক্ষীরা থেকে তাকে এই হাসপাতালে পাঠানো হয়।’

অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এই রোগীর  বয়স ৫৩ বছর। তার অ্যাজমা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে।

চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার কতটা উন্নতি  হলো জানতে চাইলে অধ্যাপক দেলোয়ার  বলেন, ‘এটা এখনই বলা  সম্ভব হচ্ছে না। তার চিকিৎসাটা দীর্ঘমেয়াদি। দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চিকিৎসা দিতে হয়, কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছে মাত্র কয়েকদিন হলো।’

চিকিৎসায় সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘তার অবস্থা কী হবে সেটা সম্পর্কে এখনই কিছু বলা  প্রি-ম্যাচিউর কমেন্ট হবে।’

প্রসঙ্গত, রাজধানীর বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দুই জন রোগী ভর্তি আছেন, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) জানিয়েছে, এটা নিশ্চিত হতে হলে তাদের সব পরীক্ষা শেষ করতে হবে।

আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নমুনা পরীক্ষার পর আমরা এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো। ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা সংগ্রহ করা হবে।’ তিনি আরও বলেন, ‘তারা বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নমুনা এনে পরীক্ষা করা হবে। আমাদের এখানে নমুনা পরীক্ষা করে তারপর নিশ্চিত বলা যাবে রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে আরেক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে করোনা থেকে সুস্থ নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা