৬ হাজার রোগীর অর্ধেকই ঢাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৯:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৯:৫৩

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ২১৪ জন। আর তার অর্ধেকই ঢাকা বিভাগের। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৬২ জন। শনিবার ( ৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ১৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪৪ জন, রাজশাহী বিভাগে ৪২৬ জন, রংপুর বিভাগে ৫৩২ জন, খুলনা বিভাগে ৫৩৯ জন, বরিশাল বিভাগে ১৬০ জন ও সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ২০৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন খুলনা বিভাগে। ১৩৪ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩৯ জন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুলনা বিভাগে সর্বোচ্চ রোগীর মৃত্যু হচ্ছে। গতকাল (২ জুলাই) মারা যাওয়া ১৩২ জনের মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন।

এর আগে ১ জুলাই রেকর্ড ১৪৩ জন মারা যান। এর মধ্যে খুলনা বিভাগের ছিলেন ৪৬ জন। তারও আগে গত ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার, গত ২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৩৬ জন আর গত ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা। কেবল ২৬ জুন একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের ১৫ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন চারজন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক