মৃত্যু-শনাক্ত দুটোই ঢাকায় সর্বোচ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুলাই ২০২১, ১৯:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৯:৪৮

করোনাতে মৃত্যু টানা পাঁচ দিন পর কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত এখনও ১২ হাজারের বেশি। আর দৈনিক মৃত্যু ও রোগী শনাক্ত-দুটোই বেশি ঢাকা বিভাগে।

শুক্রবার (১৬ জুলাই) অধিদফতর এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনে মারা গেছেন ৬৮ জন। এরপর চট্টগ্রাম বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৩৯ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট বিভাগের নয়জন, রংপুর বিভাগের ছয়জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন সাতজন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগীও শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। তবে ঢাকা বিভাগ ছাড়া আরও তিন বিভাগে রোগী হাজারের ওপরে শনাক্ত হয়েছেন। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ৯৪৯ জন, ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৪৬৩ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৩৩০ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৪৫ জন, রংপুর বিভাগে ৭৪৫ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৯৭ জন, বরিশাল বিভাগে ৫৩৫ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম