কাল আসছে মডার্নার টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৪:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৪:৪৬

দেশে আগামীকাল সোমবার মডার্নার আরও টিকা আসছে।

আজ রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দু শ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায় গত ৩ জুলাই।

এদিকে, গতকাল শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

ভ্যাকিসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই)  বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এল।

প্রসঙ্গত, এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে ।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম