একদিনে ঢাকায় সর্বোচ্চ মৃত্যু ৭০, শনাক্ত ৬৫৪০

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ জুলাই ২০২১, ১৯:০৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:০৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে মারা গেছেন ২৩১ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সরকারি হিসাব বলছে, করোনাতে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট মারা গেলেন ১৮ হাজার ১২৫ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন ঢাকা বিভাগে। ২৩১ জনের মধ্যে এ বিভাগে মারা গেছেন ৭৩ জন। 

এরপরের বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১৭ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১১ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত ফের ১৩ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।

আর ১৩ হাজার ৩২১ জনের মধ্যে কেবলমাত্র ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন ছয় হাজার ৫৪০ জন। ময়মনসিংহ বিভাগে ৪৭২ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ২৮৮ জন, রাজশাহী বিভাগে ৮৮৭ জন, রংপুর বিভাগে ৫৯২ জন, খুলনা বিভাগে এক হাজার ১৬৫ জন, বরিশাল বিভাগে ৮৯১ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৪৮৬ জন।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী