এক সপ্তাহে কোটির বেশি টিকা দেওয়ার টার্গেট, বয়স্কদের অগ্রাধিকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২১, ১৬:৫১আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৬:৫১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হবে। এক সপ্তাহে এক কোটিরও বেশি টিকা প্রয়োগের টার্গেট নেওয়া হয়েছে। প্রথমেই বয়স্কের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। 

শনিবার (৩১ জুলাই) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে একথা জানান মন্ত্রী।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন টিকা মজুদ আছে যথেষ্ট। আমরা গ্রাম-গঞ্জে টিকা কার্যক্রম শুরু করেছি। আগামী ৭ আগস্ট থেকে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করবো। আমরা প্রতিটা ইউনিয়নে টিকা কেন্দ্র খুলেছি এবং টিকা দেওয়া শুরু করবো। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রায় ১৩ হাজার ৮০০ বুথে টিকা দেওয়া হবে। আমরা আশা করছি আমরা যে টিকা দিবো সেটা এক সপ্তাহব্যাপী একটা কার্যক্রম। এর মধ্যে এক কোটিরও বেশি টিকা আমরা দিতে সক্ষম হবো। 

‘এটি আমাদের টার্গেট। অনেক বড় টার্গেট। তার ব্যবস্থা আমরা নিয়েছি। প্রায় ৪০-৫০ হাজার লোক কাজ করবে এই টিকা কর্মসূচিতে। আমরা এবার প্রথমেই বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার চেষ্টা করবো’।- বলেন স্বাস্থ্যমন্ত্রী 

তিনি আরও বলেন, যারা বয়স্ক তারা আক্রান্ত হচ্ছেন বেশি এবং মৃত্যুবরণও বেশি করছেন। সে কারণেই এই টিকা আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। বয়স্কদের আগে নিবন্ধনের প্রয়োজন হবে না। তারা যদি এনআইডি কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্রে চলে আসে, তাহলে আমরা তাদের টিকা দেবো। যদি এনআইডি কার্ড নাও থাকে তাহলে বিশেষ ব্যবস্থায় আমরা তাদের টিকা দেওয়ার কাজ হাতে নিয়েছি।  

আরও পড়ুন: দু’একদিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু 

 

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম