জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২১, ১৫:৫৮আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৬:০৪

ভ্যাকসিন অ্যালায়েন্স কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান সরকারের উপহার দেওয়া করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে। এই চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা রয়েছে।

আজ শনিবার (৩১ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে ক্যাথে প্যাসিফিকের একটি কার্গো ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

উপহারের এই ভ্যাকসিন গ্রহণকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো উড়োজাহাজ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ নিয়ে দুই দফায় বাংলাদেশে প্রায় ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠালো জাপান।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা দেশে আসে। সব মিলিয়ে ৩০ লাখ টিকা দেওয়ার কথা আছে জাপান সরকারের। সে লক্ষ্যে আগামী ৩ আগস্ট ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

/এসও/সিএ/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম