জুলাইয়ে ২২৮৬ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ২০:০৭ আপডেট : ৩১ জুলাই ২০২১, ২০:০৭

এই বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে এই জুলাই মাসেই। এখন পর্যন্ত ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এ মাসে। তাদের ৯৯ শতাংশই ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৯৪ জনই ঢাকার আর ঢাকার বাইরের ২ জন।

শনিবার (৩১ জুলাই)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৭৭৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭৪৭ জন। আর বাকি ৩০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ২ হাজার ৬৫৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৭৭ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো