ঢাকার ৮ সরকারি হাসপাতালেই ফাঁকা নেই আইসিইউ, তিনটিতে অতিরিক্ত রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২১, ১৯:৪৭আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:৫২

দেশে গত চারদিনে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় মৃত্যু ২২ হাজার ছাড়িয়ে গেলো।

এদিকে দেশে চলছে ডেলটা ভ্যারিয়েন্টের দাপট। দেশের একাধিক গবেষণায় উঠে এসেছে, বর্তমানে সংক্রমিতদের অধিকাংশই অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এ কারণে তাদের জটিলতাও বেশি এবং হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে বেশি মানুষকে।

তারই প্রতিফলন দেখা যায় স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ৬ আগস্টের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতেও।

অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, রাজধানী ঢাকার সরকারি ৮ হাসপাতালেই করোনা রোগীদের জন্য আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই। সেই সঙ্গে সরকারি তিনটি হাসপাতালে নির্ধারিত শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন।

অধিদফতর জানাচ্ছে, ১৭ হাসপাতালের মধ্যে তিনটিতে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ বেড ফাঁকা নেই। হাসপাতালগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬, সরকারি কর্মচারী হাসপাতালের ৬, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০, টিবি হাসপাতালের ৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ আইসিইউ বেডের সবক’টিতে রোগী ভর্তি আছে।

অন্য হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ৬টি আর পঙ্গু হাসপাতালের তিনটি বেডের মধ্যে তিনটি ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানী ঢাকার করোনা রোগীদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ১৭ হাসপাতালের ৩৮৫টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১৭টি।

অপরদিকে, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নির্ধারিত ১৬৯ বেডের বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি আছেন একজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নির্ধারিত ২৭৫ বেডের বিপরীতে অতিরিক্ত ভর্তি আছেন ৭৭ জন আর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬৩ বেডের বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি আছেন ৬৭ জন।

 

 

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি