জুলাইয়ের রেকর্ড ভাঙার পথে ডেঙ্গু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৮:০৮ আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৯:৩৭

চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাই মাসে, যা সংখ্যায় ২ হাজার ২৮৬ জন। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এরপর আগস্টের নয় দিনেই ২ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১০ জন। এদের মধ্যে ১৮১ জনই ঢাকার। ঢাকার বাইরের ২৯ জন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।  

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩১ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৮৬৩ জন, আর বাকি ৬৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৮০৮ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

/এসও/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো