ডেঙ্গু সন্দেহে ২৪ মৃত্যু, পর্যালোচনা শেষ করেনি আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২১, ১৮:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:০৪

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সন্দেহজনক হিসেবে ২৪ জনের মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনও কোনও মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনও মৃত্যু ডেঙ্গু বলেও নিশ্চিত করেনি।

শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। 

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১০ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন একজন।

কন্ট্রোল রুমের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৯৫২ জন। এরমধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৮৮৪ জন। আর ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৮ জন।

কন্ট্রোল রুম আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৬৪৫ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন চার হাজার ৬৬৯ জন।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী