টিকা দেওয়া শেষ দুই কোটি ডোজ, মজুত আছে সাড়ে ৯০ লাখ   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ২১:৩৫ আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৩৫

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯২৮ ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। 

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ হাজার ৩৯৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৬১৫ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৮৯ হাজার ২৯৯ ডোজ।

এছাড়া ৭৫ লাখ ১৯ হাজার ৫৪৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৪৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৩৭৫ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ২ হাজার ৪৭০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৪৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৩৯৯ জনকে।

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪৯২ জন।

/এসও/এনএইচ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো