২০ দিনেই শিশু হাসপাতালে ডেঙ্গু নিয়ে ২৩৩!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২১, ১৯:৪৭ আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:১০

এবার ডেঙ্গুতে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। মৃত্যুও বেশি। এ তথ্যের সত্যতা মেলে ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাতেই।

ঢাকা শিশু হাসপাতালের রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষ বাংলা ট্রিবিউনকে জানান, শিশু হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ৮০ শিশু ভর্তি রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে ১৪ শিশু।

‘গত ২৪ ঘণ্টায় (২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা) এ হাসপাতালে ভর্তি হয়েছে সাত শিশু। তার আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৭ শিশু’—জানান কিংকর ঘোষ।

তিনি বলেন, চলতি বছর জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট ৩৫৪ শিশু এ হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে জুলাই মাসে ভর্তি হয়েছে ১০৪ জন। আগস্টের ২০ দিনে ভর্তি হয়েছে ২৩৩ শিশু। গত সাত দিনে ভর্তি হয়েছে ৯৩ শিশু।

এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ছয় শিশু মারা গেছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগী অনেক বেশি বলেও জানান শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শফি আহমেদ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বর্তমানে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮০ শিশু ভর্তি আছে।

২০১৮, ১৯ ও ২০ সালের ডেঙ্গু পরিস্থিতি আমি দেখেছি মন্তব্য করে ডা. কিংকর ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, কখনোই এ হাসপাতালে একসঙ্গে ৬৯ জনের বেশি ভর্তি ছিল না। কিন্তু এবার রেকর্ড ছাড়িয়ে আজ ৮০ জন ভর্তি আছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার কেন বেশি জানতে চাইলে তিনি বলেন, শিশুরা নিজেদের প্রটেকশন নিতে পারে না। সেক্ষেত্রে অভিভাবকের অসচেতনতা রয়েছে।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো