নিবিড় গবেষণা চিকিৎসা বিজ্ঞানকে আরও এগিয়ে নেবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

নিবিড় গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনা ব্যতীত চিকিৎসাবিজ্ঞানসহ কোনও বিষয়ে উন্নতি করা সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের চিকিৎসাজগতে আরও তরুণ গবেষক এবং আন্তর্জাতিক মানের লেখক তৈরি করতে হবে। নিবিড় গবেষণা চিকিৎসা বিজ্ঞানকে আরও এগিয়ে নেবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে ‘জার্নাল অব ইনভেসিভ অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি’র যাত্রা উপলক্ষে এক আন্তর্জাতিক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালের প্রধান সম্পাদক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. আফজালুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

শুভেচ্ছা বক্তব্যে জার্নালের সম্পাদক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমেদ জানান, বাংলাদেশে নিয়মিতভাবে ১৫০টি মেডিক্যাল জার্নাল প্রকাশিত হচ্ছে, কিন্তু মাত্র চারটি জার্নাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অনুষ্ঠানে তিনি এর কারণ ও সমাধান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

অতিথি বক্তা হিসেবে ‘জার্নাল রিভিউ বিষয়ক’ বক্তব্য প্রদান করেন ডেনমার্কের আর্হুস বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজির অধ্যাপক ডা. ওলে ফ্রোবার্ট।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. আফজালুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশের মেডিক্যাল জার্নালের উৎকর্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিকভাবে এই জার্নাল প্রতিষ্ঠিত করার লক্ষেই আজকের এই আয়োজন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে তরুণদের জন্য এমন ওয়ার্কশপ ও ট্রেনিং’র আয়োজন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মহিবুল্লাহসহ অন্যরা।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী