করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ৬১ থেকে ৭০ বছর বয়সীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১

দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা। সরকারি হিসাবে মোট ২৬ হাজার ৪৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আট হাজার ২৫৭ জন ছিলেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। শতকরা হিসেবে ৩১ দশমিক ১৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ  দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাতে প্রথম মৃত্যুর কথাও জানানো হয়।

বিদেশ ফেরত আত্মীয়ের মাধ্যমে করোনাতে সংক্রমিত হওয়া পুরুষ রোগীর বয়স ছিল ৭০ বছরের বেশি। স্বাস্থ্য অধিদফতর সেদিন জানিয়েছিল, সংক্রমণের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের আজকের ( ৪ সেপ্টেম্বর) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। তাদের মধ্যেও সর্বোচ্চ মারা গেছেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনাতে মোট মারা যাওয়া ২৬ হাজার ৪৯৩ জনের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩১ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩১২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক হাজার ৪৮২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার হাজার ৬১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আট হাজার ২৫৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় হাজার ২২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন হাজার ১৪০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক হাজার ৫৮৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬০৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১৬৩ জন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ৭৪ শিশু।

২৬ হাজার ৪৯৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২২ হাজার ৫৪৯ জন, বেসরকারি হাপসাতালে মারা গেছেন তিন হাজার ১৫১ জন, বাড়িতে মারা গেছেন ৭৬০ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩৩ জনকে।

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী