বিএসএমএমইউতে আবারও বিকালের বহির্বিভাগ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ২০:৪৯ আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:৪৯

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বৈকালিক স্পেশালাইজড বহির্বিভাগ ফের চালু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

মেডিসিন, সার্জারি ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে আজ থেকে এই চিকিৎসাসেবা চালু হলো। এগুলোতে বিকেল তিনটা থেকে চিকিৎসকরা রোগী দেখবেন। পুনরায় চালুর প্রথম দিনে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখেছেন।

এদিকে বিএসএমএমইউতে আজ কক্লিয়ার ইমপ্ল্যান্ট হ্যাবিলিটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ৫৬৫ জন সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এসব তথ্যও জানা যায়। 

কক্লিয়ার ইমপ্ল্যান্ট অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বিএসএমএমইউতে। ফলে কানে শুনতে না পাওয়া ও কথা বলতে না পারা শিশুরা কানে শুনতে পারছে ও কথা বলতে পারছে।

/জেএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ