ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ২৬ শতাংশই ১১-২০ বছরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৯:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৯:৩৬

গত ২৪ ঘণ্টায় (১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ১৪০ জন এবং বাকি ৬১ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ২০১ জনকে নিয়ে এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিন হাজার ২০৫ জন।

রবিবার (১৭ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯৩ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৪৭৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী রোগী সবচেয়ে বেশি। এ বয়সের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ দশমিক তিন শতাংশ। এরপর রয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। এ সংখ্যা ২৪ দশমিক এক শতাংশ।

৩১ থেকে ৪০ বছর বয়সীরা ভর্তি হয়েছেন ১৯ দশমিক পাঁচ শতাংশ, এক থেকে ১০ বছর বয়সীরা ভর্তি হয়েছেন ১২ দশমিক আট শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ছয় শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা চার দশমিক পাঁচ শতাংশ, ষাটোর্ধ্বরা তিন দশমিক আট শতাংশ এবং শূন্য থেকে এক বছর বয়সের রোগী ভর্তি হয়েছে তিন শতাংশ।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের