১৯ মাস পর করোনায় একদিনে এক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৭:৫৬

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ২৪ মার্চ আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। এরপর ১ এপ্রিল এবং ৫ এপ্রিল একদিনে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছরের ৫ এপ্রিলের পর থেকে গত ১৯ মাসে করোনায় একদিনে একজনের মৃত্যুর খবর আর আসেনি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৮৯১ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন।

শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ১৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭২টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ০২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত ব্যক্তি পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। সরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম