করোনায় আরও ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১৮:২৫আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮:৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২১ জন এবং মারা গেছেন ৫ জন। আগের দিন বৃহস্পতিবার ১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯১২ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ২১৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৩১টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচ জনই পুরুষ। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এরমধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন।

এই ৫ জনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের