কড়াইল বস্তিতে আজ ছয় হাজারের বেশি টিকা দিয়েছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ২১:১১আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২২:২৭

করোনা প্রতিরোধে দেশের বস্তিবাসীকে টিকার আওতায় আনার প্রক্রিয়া হিসেবে রাজধানীতে মহাখালীর কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আজ এখানকার ৬ হাজার ৩২১ জন বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ডিএনসিসি। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই টিকা নিতে পারছেন।

ডিএনসিসি জানায়, প্রাথমিকভাবে কড়াইল বস্তির ১১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বস্তির কমপক্ষে ৮০ শতাংশ মানুষের করোনা টিকাগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এরশাদনগর উচ্চ বিদ্যালয় মাঠসহ কয়েকটি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।  এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলর মো. মফিজুর রহমান।

/এসও/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি
সর্বশেষ খবর
ঢাকায় প্রাইভেটে প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
ঢাকায় প্রাইভেটে প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
তনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
তনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
শাহজালালে প্রযুক্তিহীন তল্লাশি: বেল্ট-জুতা খুলে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের   
শাহজালালে প্রযুক্তিহীন তল্লাশি: বেল্ট-জুতা খুলে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের   
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ