২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু সাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭:০৪

২০ মাস পর গতকাল ছিল করোনায় মৃত্যুহীন দিন। তবে তার ২৪ ঘণ্টার ব্যবধানে সাত জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন সাত জন। তাদের নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে মোট মৃত্যু হলো ২৭ হাজার ৯৫৩ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৯ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৭৪টি, আর পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৩৫টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি সাত লাখ ২৩ হাজার ৭৯৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৮২৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ লাখ ২২ হাজার ৯৭৩টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ ছয় জন আর নারী একজন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৯৩ জন আর নারী ১০ হাজার ৬০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া সাত জনের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে  একজন।

এরমধ্যে ঢাকা বিভাগের আছেন পাঁচ জন আর চট্টগ্রাম ও খুলনা বিভাগের আছেন একজন করে। ছয় জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, আর একজন বেসরকারি হাসপাতালে।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক