ওমিক্রন নিয়ে জরুরি বৈঠক

সুইজারল্যান্ড রওনা হয়েও দুবাই থেকে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৩৩

সুইজারল্যান্ড না গিয়ে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছেন, বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে দেওয়া আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে গতকাল সুইজ্যারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়েও দুবাই থেকে আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফেরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

দ্রুত দেশে ওমিক্রন মোকাবিলার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে মন্ত্রী জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছেন মাইদুল ইসলাম। এরপর তিনি স্বাস্থ্য খাতের প্রস্তুতি নিয়ে দেশবাসীকে অবহিত করবেন।

/জেএ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আজমুল হত্যা মামলায় চতুর্থ আসামি গ্রেফতার
আজমুল হত্যা মামলায় চতুর্থ আসামি গ্রেফতার
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা