ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫১

দেশে এরমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য। তারা এখন পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (১৯ ডিসেম্বর) অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, আমাদের নারী ক্রিকেটার যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তারা একেবারেই সুস্থ আছেন। তাদের কোয়ারেন্টিন শেষ পর্যায়ে। খুব সহসাই তাদের আবার পরীক্ষা নিরীক্ষা করে নিজ বাসায় ফিরে যাবার জন্য অনুমতি দিতে পারবো।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছিল।

এরপর এই দুই নারী ক্রিকেটারসহ তিন জনকে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া  আরেক পুরুষ সদস্য ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তাদের পর্যবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের কারও কোনও উপসর্গ নেই। তারা ভালো আছেন।’

/জেএ/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ