টানা ৩ দিন ‍মৃত্যুহীন ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা। শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে দেশের আট বিভাগের মধ্যে সাত বিভাগেই কারও মৃত্যু হয়নি।

অধিদফতরের তথ্যানুযায়ী, যে সাত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি তার মধ্যে রয়েছে ঢাকা বিভাগও। আর আগে গত দুদিনও করোনাতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ,পরপর তিনদিন ঢাকা বিভাগ করোনায় মৃত্যুহীন দিন দেখলো।

দেশে করোনা মহামারিকালে গত ২০ অক্টোবর প্রথম ঢাকা বিভাগ করোনায় মৃত্যুহীন ছিল। এরপর গত ৫ নভেম্বর ও ২৪ নভেম্বরও ঢাকা বিভাগ মৃত্যুহীন ছিল।

দেশে শুরু থেকেই ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত এবং মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

অধিদফতর জানাচ্ছে, করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৫৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ২৪৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৬৮৮ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৫৯ জন, খুলনা বিভাগে তিন হাজার ৬১৮ জন, বরিশাল বিভাগে ৯৪৯ জন, সিলেট বিভাগে এক হাজার ২৭৩ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৭৩ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৪৭ জন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম