একদিনে ৯শ’ রোগী, শনাক্তের হার ৪ শতাংশ ছাড়িয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:০৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৯২ জনের। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর ৭৭৫ জন শনাক্তের তথ্য জানিয়েছিল।

এর আগে ২৯ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। এরপর করোনায় একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি।

অধিদফতর জানাচ্ছে, দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। মারা গেছেন মোট ২৮ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা নেওয়া হয়েছে ২১ হাজার ৩০২টি। পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৫১টি।

দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৭১-৮০ ও আরেকজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে।

তিন জনের মধ্যে দু’জন ঢাকা বিভাগের। আরেকজন রাজশাহীর। তিন জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

/জেএ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম