ফের কোভিড ডেডিকেটেড মুগদা হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৭:২২ আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:২২

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ফের কোভিড ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের সপ্তাহ থেকে আর কোনও নন-কোভিড রোগী ভর্তি নেওয়া হবে না। হাসপাতালের পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানায়।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে যেহেতু কয়েক মাস ধরে নন কোভিড রোগী ভর্তি হচ্ছিল, তাই তাদের ব্যবস্থাপনার জন্য অন্তত আরও সাতদিন সময় লাগবে।

বর্তমানে প্রায় ৪৫০ থেকে ৫০০ মতো রোগী এখন আছেন এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে অনেক কিডনি রোগী আছেন, যাদের ডায়ালাইসিস দরকার হয়। কার্ডিওলজি বিভাগেও অনেকেই ভর্তি আছেন। তাদের ব্যবস্থা না করে রাতারাতি কোভিড ডেডিকেটেড করে দেওয়া সম্ভব না। তাই আগামী সাতদিন থেকে ১০ দিনের মতো সময় লাগবে এসব রোগীদের ব্যবস্থাপনা এবং কোভিড রোগীদের জন্য সাধারণ বেড, আইসিইউ, এইচডিইউসহ অন্যান্য সবকিছু প্রস্তুত করতে। কোভিড রোগী এখনও এখানে ভর্তি আছেন, কিন্তু যেহেতু পরিস্থিতি খারাপ হচ্ছে, তাই যদি অনেক রোগী হয়ে যায়, তখন আর কোভিড এবং নন কোভিড একসঙ্গে রাখা যাবে না।

সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাই আগামী কয়েকটা দিন সময় নিচ্ছে প্রস্তুতির জন্য। এরপর থেকে আর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নন কোভিড রোগীদের ভর্তি নেওয়া হবে না।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী