ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’

বাংলা ট্রিবিউন ডেস্ক  
৩১ জুলাই ২০২৬, ০৫:১৯আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:১৯

জুলাই আন্দোলনের স্মৃতি, সাহস, ত্যাগ ও ঐক্যকে স্মরণ করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ দিনব্যাপী ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ২০২৬’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে ইউল্যাবের শিক্ষার্থীদের ভূমিকা ও আত্মত্যাগ স্মরণ করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও লাইভ আর্ট, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি, স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, শহীদদের জন্য বিশেষ দোয়া, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং মোমবাতি প্রজ্বলন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, বর্তমান প্রজন্মের সাহস ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ও সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো বলেন, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের যে সাহস, আত্মবিশ্বাস ও প্রেরণা দিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া গ্রাফিতি ও লাইভ আর্টের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ সৃজনশীলভাবে তুলে ধরেন। দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজনেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
সর্বাধিক পঠিত
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড