বুস্টার ডোজে বয়সসীমা কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৭:৫১ আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৯

বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে বয়সসীমা ৬০ বছর থেকে কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, বয়সসীমা কমিয়ে ৫০ বছর নির্ধারণ করা হয়েছে। যেসব ফ্রন্টলাইনার ছিলেন তাদের জন্য বয়স কোনও বাধা ছিল না। জনসাধারণের জন্য সেটা কমিয়ে ৫০ বা তদূর্ধ্ব করা হয়েছে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (কল্যাণ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেসব সেক্টরে জনসমাগমের আশঙ্কা থাকে কিংবা মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে তারা যেন দ্রুত টিকা নিয়ে নেন। আমরা শিক্ষার্থীদের টিকার আওতায় আনা শেষ হওয়ার পর যাদের অগ্রাধিকার তালিকায় রেখেছি, যেমন- কলকারখানা, পরিবহন খাতের শ্রমিক, হোটেল রেস্তোরাঁর কর্মচারীদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছি। আমাদের দেশের ১৮ বছর বয়সীরা যে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন। এনআইডি কিংবা জন্মসনদের কারণে যাতে রেজিস্ট্রেশন অন্তরায় না হয় সেজন্য ইতোমধ্যে আমরা টিকাদান কেন্দ্রে এসে কাগজে তথ্য লিপিবদ্ধ করার মাধ্যমে টিকাদানের সুযোগ রেখেছি।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী